মালদা

মালদায় রেলের সম্পত্তি লুঠ করছে রেল কর্মীরাই, মুখে কুলুপ রেল কর্তাদের

রেল দপ্তরের কর্তাদের তুঘলকি কান্ড!মালদার এবিগণি খান চৌধুরী রেল হাসপাতালের সবুজ ধ্বংস করার অভিযোগ উঠল রেল দপ্তরের কর্তাদের বিরুদ্ধে। প্রয়াত কংগ্রেস নেতা এবি গনি খান চৌধুরী জীবত অবস্থায় নিজের হাতে দেবদারু থেকে সেগুন গাছ লাগিয়েছিলেন মালদা রেল হাসপাতাল প্রাঙ্গণে। এই গাছের সৌন্দর্যায়নে রেল হাসপাতাল সুসজ্জিত  হয়ে উঠেছিল। কিন্তু রেল দপ্তরের কর্তারা রেল হাসপাতাল প্রাঙ্গণের প্রায় ৭০ থেকে ৭৫টি গাছ কেটে ফেললেন।রেল দপ্তরের নিয়মে রেল কমিটিতে এই বিষয়ে কোন আলোচনা না করে এমন কাজ করা হয়েছে বলে জানা যায়। শুধু তাই নয় এই গাছ কাটার জন্য কোন টেন্ডার করা হয় নি। জানানো হয় নি জেলা বন দপ্তরকেও। রেল কমিটির সদস্য তথা ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা নরেন্দ্র নাথ তেওয়ারী অভিযোগ করে বলে রেল দপ্তরের কর্তাদের এমন তুঘলকি কান্ডের বিরুদ্ধে সোচ্চার হবেন তিনি। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নীহার রঞ্জন ঘোষ জানান সবুজ ধ্বংস করার অপরাধের জন্য রেল কর্তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডলও রেল কর্তাদের বিরুদ্ধে এফআইআর করার হুমকী দিয়েছেন। অন্যদিকে দায়িত্বে থাকা রেল দপ্তরের আইআরডি কর্তা উদয় চৌধুরী এমন ঘটনা ঘটনানোর কোন সদুত্তর দিতে পারেন নি। শুধু তাই নয় তিনি স্বীকারও করেছেন এই গাছ কাটার ক্ষেত্রে রেল দপ্তরের সামন্য নিয়মও মানা হয় নি। কেবল রেল হাসপাতালের সুপারের মৌখিক নির্দেশে এমন কাজ হয়েছে। এদিকে রেল দপ্তর সূত্রে জানা গেছে কয়েক লক্ষ টাকা কেটে ফেলা  গাছের কাঠের কোন হদিস নেই। কার্যত গাছ কেটে প্রাপ্ত কাঠের অর্থও লুঠ করেছে রেল কর্তা সহ কর্মীরা বলে অভিযোগ। যদিও এই বিষয় নিয়ে মুখে কুলুপ রেল কর্তারা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/TbCFLvg0XFg